Skip to content

ভালোবাসা দিবসে আসছে নিপার মিউজিক ভিডিও ‘প্রেম জ্বালা’

বিনোদন প্রতিবেদক ॥
এবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ২০২০ রঙধনু মিউজিক চ্যানেলের ব্যানারে নতুন একটি গান নিয়ে সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার ভক্ত শ্রোতাদের মাঝে হাজির হতে যাচ্ছেন। তিনি দ্বিতীয় বারের মতো একক গান নিয়ে হাজির হচ্ছেন। গানের কথা লিখেছেন মোঃ তকবির হুসাইন। গানের সুর সঙ্গীত করেছেন বর্তমান প্রজন্মের তরুণ জনপ্রিয় সংগীত পরিচালক আলামিন খান। গানের শিরোনাম হচ্ছে ‘প্রেম জ্বালা’। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তৌফিক।

নতুন গান প্রসঙ্গে মাহমুদা ইয়াসমিন নিপা বলেন, ‘গানটির কথা এবং সুর সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে। আমাকে নতুনভাবে আমার ভক্ত ও দর্শক শ্রোতা দেখতে পাবেন। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার সকল দর্শক-শ্রোতাদের এই গানটি ভালো লাগবে। রঙধনু মিউজিক চ্যানেল জানায়, বিশ্ব ভালোবাসা দিবসে গানটি তাদের নিজস্ব চ্যানেলে প্রকাশ করা হবে। এদিকে মাহমুদা ইয়াসমিন নিপা এখন ঢাকা গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫