Skip to content

গাজীপুর দক্ষিণ খাইলকুরে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (বোর্ডবাজার) ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুরে হাজী আ: হাকিম মাষ্টার হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: হাবিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এস এম শামীম আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মো: আবুল কালাম আজাদ (মালম), মো: রহম আলী, মো: সুমন, এস এম জুয়েল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

হাজী আ: হাকিম মাষ্ঠার হাইস্কুলের ক্রীড়া অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হাজী মনিরুজ্জামান মনির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫