Skip to content

কালীগঞ্জে মোজ্জামেল-চুমকিকে সংবর্ধনা দিতে প্রস্তুত মঞ্চ

আজগর পাঠান
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজ্জামেল হক এমপি স্বাধীনতা পদক ২০১৯ ভূষিত এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে গণসংবর্ধনা দিতে যাচ্ছে এলাকাবাসী। এ উপলক্ষে আগামী ১৫ ফেব্র“য়ারি (শনিবার) নতুন করে সাজছে কালীগঞ্জ, তৈরি হচ্ছে বিশাল সংবর্ধণা মঞ্চ।

ইতিমধ্যে চুমকি এমপির অবদানে কালীঞ্জে শান্তি ফিরে আসায় ভালবাসায় সিক্ত হয়ে তাঁকে শান্তিকন্যা উপাধি দিয়েছে এলাকাবাসী।

এছাড়া এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিট ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। সভাপতিত্ব করবেন কালীগঞ্জ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সঞ্চালনায় থাকবেন কালীগঞ্জ উপজেলা আলীগ এর সাধারণ সম্পাদক আবু বকর চৗধুরি। এ অনুষ্ঠান উপলক্ষ্যে কালীগঞ্জের চারিদিকে একটি উৎসব মুখর পরিবেশের বিরাজ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫