Skip to content

ভালোবাসা দিবসে সবার মাঝে লাল গোলাপ

বাংলাভূমি ডেস্ক ॥
ভালোবাসা কেবল প্রেমিক প্রেমিকার জন্য এই ধারণা পরিবর্তন করতে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লাল গোলাপ বিতরণ করেছে এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন নামক একটি সংগঠন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সবার মাঝে ফুল বিতরণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভালোবাসা দিবস মানেই সবাই মনে করে এ দিনটি শুধুই প্রেমিক প্রেমিকার জন্যই। এই ধারণার পরিবর্তন করতে আমাদের এই কর্মসূচি। আমরা চাই এই ভালোবাসা দিবসে ভাই তার বোনের জন্য, ছেলে তার মায়ের জন্য, বাবা তার পরিবারের জন্য ভালোবাসার প্রতীক হিসেবে একটি করে লাল গোলাপ উপহার দিক।

তারা বলেন, আমরা সেই হিসেবে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা দিবসে সবার প্রতি সম্মান প্রদর্শনে রাস্তায় থাকা সকল স্তরের মানুষকে একটি করে ফুল দিয়ে সম্মানিত করার চেষ্টা করছি।

তারা আরও বলেন, জন্মের পর থেকে মানুষ ভালোবাসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। কিছু ভালোবাসা রক্তের সম্পর্কের, কিছু ভালোবাসা সৃষ্টির প্রাত্যহিক জীবনে চলতে গিয়ে তৈরি হয়। তেমনিভাবে কিছু ভালোবাসা আন্তরিকতার হয়। ভালোবাসা আমাদের সহজাত প্রবৃদ্ধি। তাই আসুন ১৪ ফেব্রুয়ারি সবাই মিলে সৃষ্টি করে ভালোবাসা দিবসের নতুন সংখ্যাগত, ভালোবাসা সবার জন্য।

এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক রাজিব সরকারের সভাপতিত্বে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫