Skip to content

শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ সৃজিত

বিনোদন ডেস্ক ॥
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী মিথিলা গত ৬ ডিসেম্বর বিয়ে করেছেন। এরপর নতুন বউকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুর বাড়ি বেড়াতে এসে আবেগাপ্লুত হয়েছিলেন সৃজিত মুখার্জি।

শ্বশুর বাড়িতে বেড়াতে আসলেই দারুণ আপ্যায়ন হয় তার। এবার এক গণমাধ্যমের কাছেও শ্বশুর বাড়ির ভীষণ প্রশংসা করলেন সৃজিত। তার সঙ্গে উপস্থিত ছিলেন মিথিলাও।

সেই সাক্ষাৎকারে নিজেদের ভালোবাসার গল্প শুনিয়েছেন তারা। এক প্রশ্নের উত্তরে সৃজিত জানান, মিথিলার বাড়িতে আসলে সৃজিতকে যেভাবে ২১ রকমের পদ দিয়ে আপ্যায়ন করা হয়। মিথিলাকে কখনও ২১ রকমের রান্না করা খাবার দিয়ে সৃজিতের বাড়িতে আপ্যায়ন করা সম্ভব হয় না বলে জানান পরিচালক।

সৃজিত বলেন, খাওয়া-দাওয়া এবং আপ্যায়নের দিকে বাংলাদেশ অনেক এগিয়ে। শুধু ভারতবর্ষ নয়, খাওয়া-দাওয়া এবং আতিথেয়তার দিক থেকে গোটা বিশ্বের মধ্যে এবং জাতির মধ্যে এগিয়ে বাংলাদেশ।

নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের পর এবারই প্রথম ভালোবাসা দিবস উদযাপন করছেন।

ভারতের একটি সংবাদমাধ্যমকে মিথিলা জানিয়েছিলেন, সৃজিতের সঙ্গে থাকার দিনগুলোই তার কাছে ভ্যালেন্টাইন ডে’র মতো। তাই ওই সময়ের মধ্যে সৃজিতের কাছ থেকে তিনি যা পেয়েছেন, তাই তার কাছে ভ্যালেন্টাইন উপহার। বিশেষ উপহার হিসেবে একে অপরকে সময় দেবেন বলেও জানান এই অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘এই ভালোবাসার দিনে সৃজিত আর আমি যে উপহার একে অপরকে দিতে চাই, তা হচ্ছে সময়।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫