Skip to content

কালীগঞ্জে ইজিবাইক উল্টে খাদে পড়ে বৃদ্ধা নিহত, আহত ৪

কালীগঞ্জ ব্যুরো ॥
দাঁতের ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ইজিবাইক উল্টে খাদে পড়ে ৬০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় চারজন যাত্রী আহত। রোববার সকালে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈইলার মোড় নামকস্থানে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ইজিবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের নাম শায়েস্তা খাতুন। সে বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী। ঘটনায় চালক জালাল পালোয়ান গুরুতর আহত হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর সালেহীন জানান।

দুর্ঘটনায় আহতরা হলেন, বক্তারপুর ইউনিয়নের জাকির হোসেন (৪২) তার স্ত্রী পলি আক্তার (৩০) নিহতের পুত্রবধূ শারমিন আক্তার। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসা দেয়া হয়।
নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫