Skip to content

সবুজবাগে ৪৯ লাখ জাল রুপিসহ গ্রেফতার ৮

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর সবুজবাগ থানার কদমতলা থেকে ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জামসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেফতাররা হলেন- বশির উদ্দিন (৫১), মো. মনিরুজ্জামান (৩৫), মনির হোসেন (৩২), আব্দুল কাদের ওরফে আল আমিন (৬২), এনামুল হক আশারী (৩২), আকবর আলী (৩০), কবির হোসেন (৩৫) ও সোহেল মাহমুদ (২৮)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৯ লাখ ভারতীয় জাল রুপি, জাল রুপি তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, চারটি প্রিন্টারসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, সবুজবাগ থানার কদমতলা এলাকায় একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভারতীয় জাল রুপি তৈরি করা হয়- এমন সংবাদের ভিত্তিতে কদমতলার ৩৫/১ নম্বর বাড়ির ষষ্ঠতলায় অভিযান চালানো হয়। সেখানে ভারতীয় জাল রুপি ও সরঞ্জামাদিসহ আটজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার বশির উদ্দিন ভারতীয় জাল রুপি তৈরির কারখানার অর্থের জোগানদাতা ও প্রকৃত মালিক। তিনি তার সহযোগীদের মাধ্যমে ভারতীয় জাল রুপি তৈরি ও সীমান্তবর্তী এলাকায় বিক্রি করেন।

বশিরের কাছ থেকে এনামুল ও আকবর এক লাখ ভারতীয় জাল রুপি ২১ হাজার টাকা দরে কিনে ভারতীয় নাগরিকদের কাছে ২৫ হাজার টাকা দরে বিক্রি করেন। এ-সংক্রান্তে গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫