Skip to content

বিয়ের আমন্ত্রণপত্রে স্ত্রীর সঙ্গে সৌম্যর জলছাপ

স্পোর্টস ডেস্ক ॥
বিয়ের জন্য জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার।

আগামী ২৬ ফেব্রুয়ারি খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গাঁট বাঁধবেন সৌম্য। তাই ইতিমধ্যে প্রস্তুতির অনেকটা সেরে ফেলেছে দুই পরিবার।

বিয়ের আমন্ত্রণপত্র ছাপিয়ে রোববার সকাল থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে বিতরণ শুরু করেছেন সৌম্য।

আর সৌম্যর সেই বিয়ের কার্ড গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন কেউ কেউ।

বিয়ের কার্ডে সৌম্যর সঙ্গে তার হবু বউয়ের জলছাপ ছবি জুড়ে দেয়া হয়েছে। কার্ডটি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

সৌম্য সরকারের বিয়ের আমন্ত্রণপত্র

জানা গেছে, সৌম্যর স্বপ্নের রানীর বাড়ি পিরোজপুরে। বাবা গোপাল দেবনাথের ব্যবসা ও বাড়ি খুলনার হাজিবাগ রোডে।

জানা গেছে, সৌম্যর স্বপ্নের রানির বাড়ি পিরোজপুরে। বাবা গোপাল দেবনাথের ব্যবসা ও বাড়ি খুলনার হাজিবাগ রোডে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন পূজা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাই থাকতে হচ্ছে ঢাকার গ্রিন রোডে।

বিয়ের অনুষ্ঠান খুলনাতেই হচ্ছে বলে জানান সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার।

সাতক্ষীরা জেলার সাবেক এই শিক্ষা কর্মকর্তা বলেন, ‘খুলনা ক্লাব হলরুমে ২৬ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা বিয়ের জন্য আমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে।’

বুধবার সৌম্য সরকার নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি তার গায়েহলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সে জন্য ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবি থেকে ছুটি নিতে হয়েছে তাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫