Skip to content

টানা চার ড্রয়ের পর চার গোলের জয় আর্সেনালের

স্পোর্টস ডেস্ক ॥
টানা চার ম্যাচে ড্র। রীতিমত ধুঁকছিল আর্সেনাল। সেখান থেকে দারুণ এক জয় নিয়ে ছন্দে ফিরল মাইকেল আর্তেতার দল। রোববার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে গানাররা।

অথচ এত বড় জয় জয় পাওয়া ম্যাচে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও নিকোলাস পেপে।

মনে হচ্ছিল, ওই ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে আর্সেনাল। ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। ৯০ মিনিটের মাথায় খুব কাছে থেকে গোল করেন মেসুত ওজিল। এরপর অতিরিক্ত সময়ে আরও এক গোল করে নিউক্যাসলকে লজ্জায় ডুবান আলেকসঁদ লাকাজেতে।

লিগে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৬টিতেই ড্র করে আর্সেনাল। এ নিয়ে চলতি আসরে সপ্তম জয়ের দেখা পেল গানাররা। ২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দশ নম্বর অবস্থানে।

সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটি তিন আর চেলসির অবস্থান চার নম্বরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫