Skip to content

গাজীপুরে এড. রহমত আলীর জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর:বর্ষিয়ান নেতা মরহুম এডভোকেট রহমত আলীর জানাজা নামাজ মহানগরের শহীদ বরকত ষ্টেডিয়ামে সকাল সাড়ে ১০ টায় শেষ হয়েছ।

জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,গাজীপৃর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটিকরপোরেশনের মেয়র এ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যন আক্তারউজ্জামান, জিএমপির পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল আলম প্রধান, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাভোকেট মো: আমানত হোসেন খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ ও সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্ধ বক্তব্য রাখেন।

এছাড়া সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, জাতীয় পার্টির কেন্ত্রীয় সদস্য শেখ মো: মাসুদ, গাজীপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্ধ সহ রাজনৈতিক পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা নামাজের পূর্বে নেতৃবৃন্ধের বক্তব্যের পর মরহুমের ছেলে জামিল হাসান দূর্জয় বক্তব্য দেন। অত:পর রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পর মরহুমের কফিনে দলীয় ও সরকারী-বোসরকারী বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়।

জানা যায়, আজ সকাল সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা ও বিকাল ৩টায় শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে সর্বেশেষ জানাজা শেষে পারাবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। গত রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে এ্যাডভোকেট রহমত আলী মারা যান। এরপর সংসদ প্লাজা সহ রাজধানীতে একাধিক জানাজা হয় ওই নেতার। অত:পর লাশ হিমঘরে রাখা হয়। আজ সকাল ৯টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে রহমত আলীর লাশবাহী কফিন আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫