Skip to content

ড. কামাল-রব-মান্নার সমালোচনায় যা বললেন ইনু

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির সঙ্গে মিলে রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্ট করায় ড. কামাল হোসেনের কড়া সমালোচনা করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি এই ঐক্য দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন ও আ স ম আবদুর রবের সমালোচনা করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, আ স ম আবদুর রব, মান্না, কাদের সিদ্দিকী এবং ড. কামাল হোসেনের মতো লোক যখন বিএনপির কাফেলায় যুক্ত হয়, তখন আমি অশনিসংকেত দেখি।

বিএনপিকে রাজনীতির জন্য কেউটে সাপ বলেও মন্তব্য করেন ইনু। বলেন, এত কিছুর পরও খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যুদ্ধাপরাধীদের দল থেকে বের করেনি। জামায়াত ত্যাগ করেনি। সুতরাং রাজনীতিতে বিএনপি বিষবৃক্ষ এবং কেউটে সাপ। বিষধর সাপের সঙ্গে মানবকূলের সহাবস্থান হয় না।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫