Skip to content

গাজীপুরে ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে তিতাস গ্যাসের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে প্রায় ৭ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. এরশাদ মাহমুদ জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও তিতাসের গাজীপুর অফিসের (জোবিঅ-গাজীপুর) উদ্যোগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা ও গাছা বটতলা এলাকার দু’টি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন বাসা বাড়ির জন্য অবৈধভাবে স্থাপিত প্রায় ৭ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ স্থানীয় ১৫শ’ বাসার ৩ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২শ’ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এসময় চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ীর মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. এরশাদ মাহমুদ, উপব্যবস্থাপক প্রকৌশলী এসএম আবু সুফিয়ান, প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, প্রকৌশলী আব্দুল আলীম রাসেল, প্রকৌশলী মিজা শাহনেওয়াজ লতিফ, আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সারসহ তিতাস গ্যাস ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫