Skip to content

জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

বাংলাভূমি ডেস্ক ॥
সুপ্রিম কোর্টে দলীয় চেয়ারপারসনের নতুন করে জামিন আবেদনের শুনানিসহ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার বিকালে এ বৈঠকে অংশ নেবেন বিএনপির মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে।

স্থায়ী কমিটির বৈঠকে সাধারণত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

দলীয় সূত্র জানায়, রোববার খালেদা জিয়ার জামিন শুনানি। জামিন না হলে করণীয় নির্ধারণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী নির্ধারণসহ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক হবে।প

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫