Skip to content

বীরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খায়রুন নাহার বহ্নি
জেলা প্রতিনিধি ॥
দিনাজপুর: বীরগঞ্জে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস-২০২০ পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে, দিবসের প্রথম প্রহরে শুক্রবার (রাত ১২টা একমিনিটে) উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এরপর একে একে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃআমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃইয়ামিন হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি সাকিলা পারভিনের নেতৃত্বে বীরগঞ্জ থানা, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ও সাধারণ সম্পাদক নুর ইসলামের নেতৃত্বে বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীগন শহীদবেদিতে পুস্পস্তবক অর্পণ করেন। প্রভাত ফেরিতে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি মুক্তিযুদ্ধ বিজয় চত্বর সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে সমাপ্ত করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫