Skip to content

আদিত্য-নেহার ভুয়া বিয়ে, সঠিক তথ্য ফাঁস করলেন নেহা

বিনোদন ডেস্ক ॥
বিয়ের গুঞ্জন অনেক দিন থেকেই চলছিলো। অবশেষে ১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান আইডলের মঞ্চে বর-কনের সাজেই হাজির কিংবদন্তি শিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ ও জনপ্রিয় গায়িকা নেহা কক্কর।

এর আগের দিন ১৩ ফেব্রুয়ারি এই জুটির একটি বিয়ের ভিডিও প্রকাশ হয়। সেখানে দেখা যায় অগ্নি সাক্ষী করে, পুরোহিতের সামনে মন্ত্রোচ্চারণ করে, একে অপরের সঙ্গে মালাবদল এবং সাতপাক ঘুরে নিয়েছেন জনপ্রিয় দুই তারকা। অনেক মানুষ বিশ্বাস করেছিলেন সত্যি সত্যি বিয়ে করেছেন নেহা কক্কর ও আদিত্য নারায়ণ।

কিন্তু পরে জানা যায়, এই বিয়ের নাটকটা ছিলো শুধু মাত্র ইন্ডিয়ান আইডলের পাবলিসিটি করার জন্য। এমন নাটক করায় অনেকেই চটেছেন। তবে এবার আতিত্যর বিয়ের আসল খবর ফাঁস করে দিয়েছেন নেহা কক্কর। কাকে বিয়ে করতে চলেছেন উদিত নারায়ণের ছেলে, বলে দিলেন নেহা।

নেহা কক্কর বলেন, ‘এবছরই বিয়ে করবেন আদিত্য। আমি খুব খুশি এটা জেনে যে, আমার বন্ধু আদিত্য এবছরই বিয়ে করছেন তার দীর্ঘদিনের প্রেমিকাকে। তাদের আগামী জীবনের জন্য আমরা শুভেচ্ছা রইলো।’

উল্লেখ্য, আদিত্য-নেহার বিয়ে নিয়ে জলঘোলা হয়েছে অনেক। এমন কী আদিত্যর মা-বাবা ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসে নেহাকে পুত্রবধূ করার কথা বলে যান। পরে নেহার বিয়ের চুড়ি পরা ছবি ভাইরাল হয়। শেষে জানা যায়, এই সবই ছিলো সরল ভক্তদের সঙ্গে ধোঁকাবাজি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫