স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মেহের আফরোজ চুমকি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার কুমুন সরাফতখান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এড. রীনা পারভীন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, বাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তারউজ্জামান শুক্কুর, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালন উপলক্ষে কেক কেটে শতবর্ষের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন বাড়ীয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সোহেল রানা।
