Skip to content

প্রতি পোস্টে দুই কোটি টাকা পান প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক ॥
কী সৌন্দর্য, কী অভিনয় সব কিছুতেই একে অপরকে টেক্কা দেন বলিউড নায়িকারা। এই প্রতিযোগিতায় শেষ নয়। অর্থসম্পদ নিয়েও প্রতিযোগিতা চলে। ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার এ নিয়েও হিসাব চলে।

নতুন খবর হলো- দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটদের পেছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ভারত থেকে শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি।

দ্বিতীয় স্থানেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার। বিরাটের ফলোয়ার ৫০.৪ মিলিয়ন।

ফলোয়ার সংখ্যার ভিত্তিতেই ইনস্টগ্রামের টাকার অঙ্ক নির্ধারিত হয়। যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পান।

ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য প্রায় এক কোটি ৯৪ লাখ টাকা পেয়ে থাকেন প্রিয়াঙ্কা। বিরাটের ফলোয়ার বেশি হলেও তার টাকার অঙ্ক এ ক্ষেত্রে কম, এক কোটি ৪০ লাখ।

ভারতীয়দের মধ্যে দীপিকা পাড়ুকোন রয়েছেন তৃতীয় স্থানে। ২০১৯ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্ট তালিকার শীর্ষে রয়েছেন কাইলি জেনার। পোস্টপ্রতি তিনি প্রায় ৯ কোটি টাকা পেয়ে থাকেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫