Skip to content

কালীগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও হেলিপ্যাড সংলগ্ন উত্তরপাশ থেকে রোববার রাতে অজ্ঞাত এক মহিলার (৪১) লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে ওই অজ্ঞাত মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখনো পর্যন্ত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি বলে থানা সূত্রে জানা যায়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নেছারউদ্দিন জানান, কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও নামকস্থানের উত্তরপাশ থেকে বিকারগ্রস্ত এক অজ্ঞাত মহিলা লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৪১ বছর। তার পরনে নীল-সবুজ সলোয়ার, কফি রংয়ের জ্যাকেট পরিহিত ছিল। তার মাথায় আঘাতে প্রচুর রক্ষক্ষরণ হয়, তার দুই হাত-পা ও কোমর ভাঙ্গা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫