Skip to content

মুজিববর্ষ উদযাপন বাঙালির জন্য গৌরবের: ভারতীয় হাইকমিশনার

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বাংলাদেশ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে যা সব বাঙালির জন্য অত্যন্ত গৌরবের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহত্ত্ব বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের মানুষের জন্য আরও বড় উদাহরণ এবং অনুপ্রেরণাদায়ক।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার সংসদীয় কার্যালয়ে সাক্ষাৎকালে হাইকমিশনার এ কথা বলেন। এ সময় তারা মুজিববর্ষ উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও স্পিকারের আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করতে যাচ্ছে। আগামী ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশনের পাশাপাশি বিশেষ সেমিনার, বিশেষ প্রকাশনা, শিশু মেলার আয়োজন করবে জাতীয় সংসদ। তরুণ প্রজন্ম এতে অনুপ্রাণিত হবে এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে তারা আরও স্বচ্ছ ও গভীর জ্ঞান লাভ করবে।

পরে লন্ডনের ক্রয়ডন বারার (প্রশাসনিক অঞ্চল) বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র (কাউন্সিলর) হুমায়ুন কবির বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা সংসদীয় কার্যক্রম, ক্রয়ডনের কার্যক্রম ও মুজিববর্ষ উদযাপন নিয়ে আলোচনা করেন। এসময় হুমায়ুন কবির ক্রয়ডন কাউন্সিলের আওতাধীন সাউথ লন্ডনে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

স্পিকার জাতীয় সংসদ পরিদর্শনের জন্য হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান। এসময় হুমায়ুন কবির স্পিকারকে ক্রয়ডনে সাদর আমন্ত্রণ জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫