Skip to content

গাজীপুর সিটি ও জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) এবং জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে সোমবার একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আকুজিকিন কোম্পানীর প্রেসিডেন্ট ওশিহিরো ইয়ামাডা নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী জাপানি প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি অরগানিক ফোরটি মিনিটিস ডেমোনেস্ট্রেশন মেশিন (Orgabic 40 minutes demonstration Machine) অনুদান হিসেবে প্রদান করবে। এই মেশিন দিয়ে বর্জ্য থেকে দৈনিক ৬০ মেট্রিক টন জৈব সার উৎপাদন সম্ভব হবে।

প্রথম মেশিনটি অনুদান হিসেবে দেয়া হলেও পরবর্তীতে জাপান সরকারের অর্থ যোগান দাতা প্রতিষ্ঠান ওডিএ’র কাছ থেকে অতি স্বল্প সুদে ঋণ নিয়ে আকুজিকিন কোম্পানির কাছ থেকে অন্যান্য যন্ত্রপাতি ক্রয় করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গাজীপুর সিটির বর্জ্য থেকে জৈবসার উৎপাদন হলে মহানগরীর বর্জ্য সমস্যার সমাধান হবে। গাজীপুর মহানগরীকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার লক্ষ্যে এ কর্মসূচি নেয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কে. এম জহুরুল ইসলাম, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থানা কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫