Skip to content

গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তারের জানাজা নামাজ গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহসপতিবার সকাল ১০টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে হাড়িনালে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

গতকাল বুধবার ঢাকার বারডেম হাসপাতালে গাজী আব্দুস সাত্তার(৬৮) ইন্তেকাল করেন। ৮০ দশকে দৈনিক বাংলার বানী পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার শুরু। ১৯৮৩ সালে গাজীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা হয় এবং তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকতা করাকালে তিনি বাংলাদেশ বাংকে চাকুরীও করতেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদ থেকে অবসর গ্রহন করেন।

তার জানাজায় সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্ধ, আইনজীবী নেতৃবৃন্ধ সহ বিভিন্ন রাজানৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা- কর্মীরা অংশ গ্রহন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫