Skip to content

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ॥
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৭২ বারের মুখোমুখি লড়াইয়ে টাইগাররা জিতেছে ৪৪টিতেই, জিম্বাবুয়ের জয় ২৮টি।

ওয়ানডেতে জিম্বাবুয়েকে এখন পর্যন্ত চারবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ, জিম্বাবুয়েও করেছে দুইবার। তবে সেটা সাম্প্রতিক সময়ে নয়। যখন বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে পিছিয়ে ছিল, সেই সময়।

এখনকার পরিসংখ্যানে টাইগাররা যোজন যোজন এগিয়ে। জিম্বাবুয়েকে এখন আর কঠিন প্রতিপক্ষ মনে করেন না এদেশের ক্রিকেটপ্রেমীরাও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫