Skip to content

মোদির নিজেরই নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই!

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতে নাগরিকত্ব আইন নিয়ে যে লংকাকাণ্ড চলছে, তার মধ্যে চমকে দেয়ার মতো তথ্য দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই। জন্মসূত্রেই তিনি ভারতীয়। খবর আনন্দবাজার পত্রিকার।

তথ্য অধিকার আইনে (আরটিআই) মোদির নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে পিএমও এ তথ্য দিয়েছে।

কাগজপত্রের অভাবে নাগরিকত্ব তালিকায় (এনআরসি) নাম তুলতে না পেরে অনিশ্চিত জীবনযাপন করছে আসামের হাজার হাজার মানুষ। আত্মহত্যাও করেছেন অনেকে। বন্দিশিবিরে আটক রয়েছেন বহু মানুষ।

কাগজপত্র জোগাড় করতে না পেরে এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। এরই মধ্যে খোদ প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্বের কাগজপত্র না থাকার তথ্য দিয়েছে পিএমও। অথচ এনআরসি করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বিজেপি সরকার।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআইয়ের মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কিনা।

জবাবে পিএমও সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিকবার জানিয়েছে, ২০১১ ও ২০১৫ সালের জাতীয় জনগণনাপঞ্জি প্রক্রিয়ার পর দেয়া পরিচয়পত্র যাদের কাছে নেই, তারা নাগরিক নন। দেশের মানুষের বড় অংশের কাছেই সেই পরিচয়পত্র নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫