Skip to content

কর্মস্থলে পুলিশের মৃত্যুর সংখ্যা বাড়ছেই : আইজিপি

বাংলাভূমি ডেস্ক ॥
‘দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যদের মৃত্যুর সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। গত বছর আমরা ৫৫০ জন পুলিশ সদস্যকে হারিয়েছি, যাদের মধ্যে ১৭৯ জন কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।’

রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। প্রতি বছর কর্মস্থলে নিহতদের স্মরণে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে আয়োজিত হয়।

আইজিপি বলেন, যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। বাংলাদেশকে নিরাপদ রাখতে জঙ্গি-সন্ত্রাস-মাদকমুক্ত করে গড়ে তুলতে পুলিশ সদা নিয়োজিত। প্রতিটি সদস্য পরম মমতায় তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত জাতির প্রতিটি ক্রান্তিকালে অনেক পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।

দেশের জন্য তাদের এ সর্বোচ্চ ত্যাগ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাদের অসহায় এবং বিপন্ন পরিবারের সঙ্গে বাংলাদেশ পুলিশ সবসময়ই পাশে থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, গত এক বছরে দায়িত্বরত অবস্থায় আমরা ১৭৯ জন সহকর্মীকে হারিয়েছি। প্রত্যেকটা মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ পুলিশ বাহিনী অনেক বড় হয়েছে, একই সঙ্গে এখন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, ঝুঁকি নিয়েই আমরা এ পেশায় আসি। দেশের যেকোনো প্রয়োজনে পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত। কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত মৃত্যু চাই না। সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধান করতে পারলে মৃত্যুর সংখ্যা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫