Skip to content

গাজীপুরে বীমা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ‘বীমা দিবসের শপথ করি উন্নত দেশগড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সারাদেশের ন্যায় গাজীপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সহায়তায় গাজীপুরে অবস্থিত জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানিতে কর্মরত কর্মকর্তা, কর্মচারীগণ একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। পরে রাজবাড়ি নাট মন্দির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ডিভিশনাল কো-অর্ডিনেটর শেখ মাসুদুল আলম টিটু, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সার্ভিস সেন্টার ইনচার্জ গোলাম সারোয়ার প্রমুখসহ অনুষ্ঠানে গাজীপুর জেলার জীবন বীমা ও সাধারণ বীমার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫