আব্দুল লতিফ
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর(শ্রীপুর): “ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নিব” এ স্লোগানে শ্রীপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়।
বর্ণাঢ্য র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতালা এলিনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজের পবিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মো: কাজী হামিদুল হক, হিসাবরক্ষন কর্মকর্তা মো: বজলুর রহমান পল্লী উন্নয়ন কর্মকর্তা আ: মতিন, নির্বাচন অফিসের অফিস সহকারী গোলজার হোসেন প্রমুখ।
