Skip to content

মুজিববর্ষ উদযাপন করবে ওয়াশিংটন ডিসি

বাংলাভূমি ডেস্ক ॥
মুজিববর্ষ উদযাপন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। সোমবার (২ মার্চ) শহরটির মেয়র মুরিয়েল বাউসার এ ঘোষণা দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপন করবে ওয়াশিংটন ডিসি।

ওয়াশিংটন ডিসির মেয়র এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিন্দন জানিয়ে এক ঘোষণাপত্র জারি করেন।

‘বাংলদেশ একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী’দেশ হিসেবে ‘বৈশ্বিক উদাহরণ’ উল্লেখ করে ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে।

ঘোষণায় আরও বলা হয়, ওয়াশিংটন ডিসির সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫