Skip to content

তালেবান নেতার সঙ্গে ট্রাম্পের ৩৫ মিনিটের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক ॥
এক তালেবান নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাদের কথা হওয়ার একদিন আগে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে ওয়াশিংটন।- খবর এএফপির

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তালেবান নেতার সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। তবে কোন নেতার সঙ্গে কথা বলেছেন, সে কতা বলেননি তিনি।

মঙ্গলবার তাদের মধ্যে ৩৫ মিনিটের কথা হয়েছে। এর একদিন আগে তালেবান একটি আংশিক চুক্তিতে পৌঁছায়। এতে কাবুলের সঙ্গে বিদোহীদের আগামী ১০ মার্চ শুরু হতে যাওয়া শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়ে যায়।

তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার একটি প্রতিলিপি প্রকাশ করেছে তালেবান। এতে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী সরিয়ে নেয়ার ক্ষেত্রে প্রতিশ্রুত পদক্ষেপ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যোদ্ধা থেকে আলোচক হওয়া তালেবান নেতা মোল্লাহ বেরাদার।

যুক্তরাষ্ট্র-তালেবানের চুক্তি অনুসারে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহার করে নেয়া হবে। এতে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান এবং কাবুলের সঙ্গে আলোচনা শুরুর কথাও জানিয়েছে তারা।

কিন্তু দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের ঘটনায় নতুন করে একটি বিতর্কের জন্ম দিয়েছে। এতে কাবুলের সঙ্গে তালেবানের আলোচনা হবে কিনা; তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

চুক্তি লঙ্ঘন করে কাউকে পদক্ষেপ নিতে অনুমোদন না দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন বেরাগার। এতে যুদ্ধ আরও প্রলম্বিত হবে বলে তিনি দাবি করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫