মোহাম্মদ মনজুরুল হক গাজী
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষে গাজীপুর জেলা পরিষদ নানা কর্মসূচী হাতে নিয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভার মাধ্যমে পাঁচ বিষয়ে প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
গাজীপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ পাঁচ বিষয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ কেন্দ্রের আইসিটি প্রশিক্ষক সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান জানান, মুজিব জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে জেলা পরিষদ, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিত্রাংকন, মুজিব জন্মশতবর্ষ বিষয়ক রচনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা বই ও ৭ই মার্চের ভাষণ বিষয়ে বিভিন্ন গ্র“পে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়াও মুজিববর্ষে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
