Skip to content

গাজীপুরে জাতীয় পাট দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ‘সোনালী আঁশের সোনার দেশ মুজিব বর্ষের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে গাজীপুরে জাতীয় পাট দিবসে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা প্রশাসন চত্ত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসন চত্ত্বরে গিয়ে শেষ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসনের নাটমন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পাট অধিদপ্তর গাজীপুরের মূখ্য পরিদর্শক শিমু আক্তার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫