Skip to content

জিয়াসহ সব বীর উত্তমই তখন ৪০০ টাকা বেতন পেতেন: আসিফ নজরুল

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব বীর উত্তমই ১৯৭১ সালে ৪০০ টাকা পেতেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। আসিফ নজরুল বলেন, ‘হ্যাঁ ‘৭১’ সালে মেজর জিয়া ৪০০ টাকার কর্মচারীই ছিলেন। সব বীর উত্তম তাই ছিলেন। বীরশ্রেষ্ঠরা ছিলেন ২৫০ টাকার কর্মচারী। কিন্তু আমরা তাদের চিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে।’

ঢাবির এ অধ্যাপক বলেন, ‘এ দেশের জন্য সবচেয়ে বীরত্বপূর্ণ অবদান উনাদের ছিল। বঙ্গবন্ধু এ স্বীকৃতি দিয়ে গেছেন। বীরশ্রেষ্ঠ আর বীর উত্তম খেতাব তিনি দিয়ে গেছেন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫