Skip to content

কালিয়াকৈরে নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভাস্থলে মিলিত হয়।

”প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনার মাধ্যমে কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, বোয়ালীী ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আমেনা খাতুন, সাংবাদিক এমারত হোসেন, তথ্যআপা সুস্মিতা সেন। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫