Skip to content

জাপানে মুজিববর্ষের ১৭ মার্চের অনুষ্ঠান স্থগিত

বাংলাভূমি ডেস্ক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে জাপানে ১৭ মার্চের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) টোকিওতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস আসার বহু আগে জাপানে ছড়িয়ে পড়ে এ সংক্রামক ভাইরাস।

দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানে অবস্থানরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠেয় অনুষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫