Skip to content

৬০ বছর বয়সে কুমারত্ব ঘুচল কংগ্রেস নেতার

আন্তর্জাতিক ডেস্ক ॥
অবশেষে কুমারত্ব ঘুচল ভারতের ঐতিহ্যবাহী ও প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিকের। ৬০ বছর বয়সে এসে বিয়ে করলেন এই রাজনীতিক।

নিজের বহুদিনের বান্ধবী রাভিনা খুরানাকে বিয়ে করেছেন। রাজধানী নয়াদিল্লির একটি পাঁচ তারকা হোটেলে সোমবার এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সিনিয়র বেশকিছু নেতা। তার মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল প্রমুখ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মুকুল ওয়াসনিক হলেন মহারাষ্ট্রের রাজনীতিক বালাকৃষ্ণার ছেলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫