Skip to content

কোহলি-স্মিথ নন, লারার পছন্দের ব্যাটসম্যানের নাম শুনলে অবাক হবেন

স্পোর্টস ডেস্ক ॥
ক্রিকেট ছেড়েছেন প্রায় ১৩ বছর হতে চলল। তবে যে খেলাটা মিশে আছে রক্তে, সেটির বাইরে কি থাকা যায়? ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা তাই এখনও খেলা দেখেন, নজর রাখেন এখনকার প্রজন্মের ব্যাটসম্যানদের দিকেও।

এখনকার প্রজন্মের সেরা ব্যাটসম্যান কে? কেউ বলবেন বিরাট কোহলির নাম, কেউবা স্টিভেন স্মিথ বা কেন উইলিয়ামসন। তবে ব্রায়ান লারার পছন্দের ব্যাটসম্যান কে জানেন? তাদের কেউই নন।

লারার পছন্দের ব্যাটসম্যানও একজন ভারতীয়। কোহলি নন, তবে কি রোহিত শর্মা? কোহলির পর তো ভারতের সেরা ব্যাটসম্যান মনে করা হয় রোহিতকেই। কিন্তু লারার পছন্দের ব্যাটসম্যান মারকুটে এই ওপেনারও নন। তার পছন্দ লোকেশ রাহুলকে।

ভারতীয় দলে এখনও জায়গাই পাকা হয়নি লোকেশের। অনেক সময়ই একাদশের বাইরে থাকতে হয়। তবে ডানহাতি এই ব্যাটসম্যানের খেলা দেখতে ভীষণ ভালো লাগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার।

লারা বলেন, ‘বিশ্বের মধ্যে বেশ কয়েকজন দারুণ ব্যাটসম্যান আছেন। স্টিভ স্মিথ আছেন, আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। তবে আমার পছন্দের ব্যাটসম্যান লোকেশ রাহুল।’

রাহুলকে কেন পছন্দ সেই ব্যাখ্যাও দিলেন লারা। সাবেক ক্যারিবীয় অধিনায়কের ভাষায়, ‘সে একজন ক্লাস ব্যাটসম্যান। আমি বোঝাতে চাইছি, যখন আপনি কোনো খেলোয়াড়কে দেখতে চাইবেন, তার খেলাটা দেখবেন। তার টেকনিক দুর্দান্ত, আছে দারুণ আগ্রাসী স্পিরিটও। সে দারুণ একজন বিনোদনদায়ী ব্যাটসম্যান। এমন একজন, যার ব্যাটিং দেখতে ভালো লাগে। এটা খুব সহজ কথা। সে বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান নয়। বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান, তবে আমি বলছি কার ব্যাটিং দেখতে আমার ভালো লাগে। কাউকে অসম্মান করছি না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫