Skip to content

করোনা প্রতিরোধে প্রস্তুত সরকার: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। কেউ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাড়তি দামে বিক্রি করতে পারবে না।

তিনি বলেন, মানবতা ও মানব স্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।

এ সময় তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন।

তিনি জানান, ১৭ মার্চ সারা দেশের জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজি ফোটানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫