Skip to content

টঙ্গীতে মলম পার্টির ৪ সদস্য র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা থেকে মলম দিয়ে মানুষকে অজ্ঞান করে ছিনতাই করে এমন চক্রের সাথে জড়িত ৪ ব্যক্তিকে আটক করেছে র‌্যাবের সদস্যরা।

সোমবার র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী নতুন বাজার বেপারী সিনেমা হলের সামনে অভিযান চালায়। অভিযানে মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৪টি মলম, ৩টি চাকু, নগদ টাকা ও মোবাইলসহ ৪ব্যক্তি র‌্যাবের হাতে আটক হন।

আটককৃতরা হলো- জিএমপি টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী রেল গেইট নতুন বাজার এলাকার মৃত বাহারের পুত্র মোঃ সাগর ইয়াছিন (২০), জামালপুর জেলা মেলান্দাহ থানা মলিকা ডাঙ্গা এলাকার মোঃ কামাল হোসেনের পুত্র মোঃ আরিফ হোসেন (২৪), বরিশাল জেলা বাকেরগঞ্জ থানা সুখী নীলগঞ্জ এলাকার মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ রুবেল মিয়া (২৭), বি-বাড়িয়া জেলা নবীনগর থানা নতুন থুলাকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ সাগর (২১)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫