Skip to content

শরীরের বিশেষ অংশ দান করতে চান রাখি

বিনোদন ডেস্ক ॥
সবসময়ই কিছু না কিছু করে বিতর্কের কেন্দ্রে থাকেন বলিটাউনের ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত। কখনও নিজের বিয়ে নিয়ে, কখনও বা প্রেগন্যান্সি, কখনো আবার কমোডে বসে লাইভে গিয়ে কারোর কঠিন সমালোচনা! নিত্যনতুন চমক দেয়াটা তার অভ্যাস।

এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল রাখির একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রাখি অরগ্যান ডোনেশনের পুরো প্রক্রিয়াটি নিয়ে বেজায় খুশি। তিনি নিজেও এই মহান কর্মের অংশ হতে চান বলে জানিয়েছেন।

নিজের শরীরের বিশেষ অংশ দান করতে চান। কিন্তু কী সেই অংশ? রাখি সাওয়ান্ত দান করতে চান তার স্তন! তার ভাষায়, ‘আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ ‘স্তন’। আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।’

মজার ঘটনা হলো ভিডিওটি দুই বছর আগের। হঠাৎ নতুন করে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে এটি। আর বরাবরের মতোই রাখির অন্যসব ভিডিও’র মতো ভাইরাল এটাও।

এর আগে ইন্টারনেটে রাখি সাওয়ান্তের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বিন্দাস বলেছিলেন, ‘আমার বুকের সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছি। বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনো না কোনো অঙ্গ সার্জারি করিয়ে থাকেন। আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫