Skip to content

কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাভূমি ডেস্ক ॥
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুশিয়ার দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার সকালে ইতালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়ে এমন হুশিয়ারি দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। এ ছাড়া কেউ যদি এ নির্দেশ অমান্য করে, তাহলে জেল-জরিমানা করা হবে বলে জানান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশি যাত্রী আজ সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তাদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে কারো দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫