Skip to content

করোনার কারণে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ বন্ধ

বাংলাভূমি ডেস্ক ॥
করোনাভাইরাসের কারণে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১৫ মার্চ) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন এ কথা জানান। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: একটি পর্যালোচনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিস।

করোনাভাইরাসের বিস্তাররোধে কার্যক্রমের অংশ হিসেবে ভারত বাংলাদেশিদের সেদেশে প্রবেশ বন্ধ করে দিয়েছে, বাংলাদেশও এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে কি-না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের যাত্রীদের সেদেশে প্রবেশ বন্ধ করেছে। আমরাও সে অনুযায়ী ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫