Skip to content

মালয়েশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত আরও ১৯০ জন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মালয়েশিয়ায় নতুন করে আরও ১৯০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন এসব রোগী পাওয়ার তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় করোনায় নতুন আক্রান্তদের অধিকাংশই একটি মসজিদের ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছিলেন। ওই সমাবেশে বিশ্বের বেশ কয়েকটি দেশের ১০ হাজারের বেশি মানুষ যোগ দেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন রোগীসহ বর্তমানে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২৮। ওই ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারী এবং তাদের নিবিড় সংস্পর্শে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।

মালয়েশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১৪ হাজার ৫০০ জন মালয়েশিয়ার নাগরিক।

দেশটির নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেছেন, দেশ এখন দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের মুখোমুখি হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাব দেশটির অর্থনীতিতে পড়বে বলে সতর্ক করে দেন তিনি।

মালয়েশিয়ার প্রতিবেশী ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ে এখন পর্যন্ত মোট ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৩৮ জনই মালয়েশিয়ার ওই ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছিলেন।

এদিকে, মালয়েশিয়ার মসজিদে ধর্মীয় সমাবেশে যোগ দেয়া বেশ কয়েকজন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের আরেক প্রতিবেশী সিঙ্গাপুর।

সূত্র : রয়টার্স।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫