স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরাল উদ্বোধন করেন সাবেক এমপি, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
তিনি সকলকে অবহিত করেন, কালক্রমে টঙ্গী পাড়ার বেড়ে উঠা খোকা, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু জাতির পিতা আজীবন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। সারা বিশ্বে বাংলাদেশের মানচিত্র ও বাঙ্গালী জাতিকে পরিচিতি করিয়েছেন এ জন্য বাঙ্গালী জাতি আজ গর্বিত। বঙ্গবন্ধুর শতবর্ষে তার চেতনাকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে এদেশ এগিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম, দিলরুবা ফাইজিয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, প্রকৌশলী মোঃ আবুল হোসেনসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
