Skip to content

বীরগঞ্জে বিনামূল্যে পাটবীজ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার বেলা ১১টায় বিনামূল্যে পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র রায়, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় সহ আরও অনেকে।

উল্লেখ্য, এই চলতি মাসের মধ্যে উপজেলার ২হাজার কৃষকের মাঝে ২হাজার কেজি পাটবীজ বিতরণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫