Skip to content

রোমানিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দাউদ আলী

বাংলাভূমি ডেস্ক ॥
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং কল্যাণ) মো. দাউদ আলীকে রোমানিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রদূত মনোনীত দাউদ আলী একজন পেশাদার কূটনৈতিক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। দাউদ আলীর বণার্ঢ্য কূটনৈতিক কর্মজীবনে বাংলাদেশ মিশন টোকিও, প্রিটোরিয়া এবং লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সদর দফতরে বিভিন্ন পদে সফলতার সঙ্গেও কাজ করেছেন তিনি।

মো. দাউদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দুই সন্তানের জনক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫