দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে হতদরিদ্র উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পাল্টাপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার যোসেফ মিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরু বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারোয়ার মোর্শেদ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী, প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কে, পাল্টাপুর ইউপি সদস্য মোঃ জিয়ারুল রহমান সহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগাম অফিসার প্রশান্ত বাস্কে। বীরগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার জানান, হতদরিদ্র উপকারভোগীদের মাঝে সর্বমোট ৭৮টি বকনা বাছুর বিতরণ করা হবে।
বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে গরু বিতরণ
আপডেট :March 19, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
