Skip to content

তামিমের ফেসবুকে এখনও পরীমনি!

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক প্রেমিক সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার এক বছরের মাথায় সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

গত ১০ মার্চ রাতে রাজধানী রাজারবাগ এলাকায় গোপনে পরী ও রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে পরীমনি নতুন জীবন শুরু করলেও এখনও সিঙ্গেল সাংবাদিক তামিম। বিয়ে না করলেও তার ফেসবুকের ওয়ালজুড়ে এখনও সাবেক প্রেমিকার (পরীমনি) অনেক ছবি শোভা পাচ্ছে।

যদিও বাগদান ভেঙে যাওয়ার পর তামিমের সঙ্গে বাগদানসহ বিভিন্ন সময়ে তোলা ছবি পরীমনি তার ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলেন।

তামিম হাসানের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা গেছে, তার টাইমলাইনে পরীমনির সঙ্গে একটি রোমান্টিক ছবি দেয়া রয়েছে। সমুদ্র তীরে তামিমের কাঁধে হাত রেখে পরীমনি ঘোড়ায় চড়ে বসে আছেন।

এছাড়া গত বছর পহেলার বৈশাখসহ বিভিন্ন সময়ে পরীমনির সঙ্গে তোলা ছবি এখনও তামিমের ফেসবুকে দেখা যাচ্ছে।

তবে পরীমনির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর গত ২১ এপ্রিল থেকে তামিম তার ফেসবুক পেজে আর সক্রিয় ছিলেন না।

এ বিষয়ে জানতে তামিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত দুই বছর প্রেম করার পর গত বছরের ১৪ এপ্রিল চিত্রনায়িকা পরীমনি আর বিনোদন সাংবাদিক তামিম হাসানের বাগদান হয়। দুই পরিবারের আত্মীয়স্বজন ছিলেন সেই অনুষ্ঠানে। বেশ জাঁকজমকপূর্ণ ছিল অনুষ্ঠানটি।

বাগদান অনুষ্ঠানের পরদিন প্রপরীমনি বলেন, সামনে যেকোনো ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন। সেভাবেই এগিয়েছে সবকিছু। কিন্তু হঠাৎ তাদের দুজনের সেই পথ এলোমেলো হওয়ার খবর শোনা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫