Skip to content

মাগুরায় ওয়াজ মাহফিলে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

জেলা প্রতিনিধি ॥
মাগুরা: মাগুরায় ওয়াজ মাহফিলের আয়োজন করায় দুই যুবকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবধরনের গণজমায়েত বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। সেই আদেশ অমান্য করে ওয়াজ মাহফিল আয়োজন করায় দুুুই যুবককে এ শাস্তি দিয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাটকেল বাড়ি গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
শাস্তি পাওয়া দুজন হলেন পাটকেল বাড়ি গ্রামের হাফিজার রহমানের পুত্র আকাশ রহমান ও একই গ্রামের নজরুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন। তাদের দু’জনকেই পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকায় গেলে ওয়াজ মাহফিল চলমান পাওয়া যায়। সেখানে ওয়াজ মাহফিল উপলক্ষে শতাধিক লোক জড়ো হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করে আয়োজক ওই দুই যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

মাগুরা জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার গনবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসন গঠিত টাস্কফোর্স বিভিন্ন এলাকায় অভিযানে নামে। একই সাথে বাজার তদারকি, জনসচেতনতা সৃষ্টি, গণজমায়েত বন্ধের পরামর্শসহ প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার জন্য প্রচার প্রচারনা চালাচ্ছেন তারা। মাগুরায় শুক্রবার পর্যন্ত অন্তত ১৩০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫