Skip to content

কালীগঞ্জে বিদ্যুৎ স্পর্শে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে নতুন বাড়িতে ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

রোববার সকালে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় কাসেম ফকিরের বাড়িতে ঘটনাটি ঘটেছে। কালীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহতের নাম মাসুদ খান (২৫)। সে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাহেরচর গ্রামের লিয়াকত আলী খানের পুত্র।

নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দোহা বলেন, বাড়িতে ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে মাসুদ বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। এই সংক্রান্ত বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

কালীগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের কাসেম ফকিরের বাড়িতে ওয়ারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে আগুন জ্বলতে থাকে। তখন ইলেকট্রিশিয়ান মাসুদ তার কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতাল থেকে মাসুদের লাশের উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫