Skip to content

এ এক মগের মুল্লুক: ম্যাজিস্ট্রেট সারোয়ার

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর শ্যামবাজারে বিভিন্ন আড়তে রোববার সকাল থেকে টানা সাড়ে ১৩ ঘণ্টা অভিযান চালিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান শেষে তিনি বলেছেন, ‘অভিযানের অভিজ্ঞতায় মনে হল এ এক মগের মুল্লুক। মন চাইল আর দ্বিগুণের চেয়ে দাম বাড়িয়ে দিল।’

রোববার রাত ১০টা ২১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘১৯ মার্চ ২০২০ তারিখ রাত পর্যন্ত পেয়াঁজের পাইকারি বাজার ছিল ২৮ থেকে ৩৫ টাকা, পরদিন সকালে কোনো কারণ ছাড়াই সবাই মিলে দাম বাড়িয়ে করে ফেলল ৬০ থেকে ৭০ টাকা। কী বিচিত্র আমাদের কর্মকাণ্ড! আর খুচরা বাজারে হয়ে গেল প্রতি কেজি ৮০ টাকার ওপরে। এ বাড়তি মূল্যের শতকরা ২৫ ভাগও যদি কৃষক পেত তাও সান্তনা পাওয়া যেত। করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্রান্তিকালেও এরা সাধারণের কথা ভাবেনি।’

স্ট্যাটাসে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ‘অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, রসুন, আদা ও আলু বিক্রয় করায় আজ রাজধানীর শ্যামবাজারে বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১০-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলে সকাল ৮টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫