Skip to content

করোনা নিয়ে বিতর্কিত পোস্ট ডিলিট করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক ॥
অমাবস্যার কালো দিনে ভাইরাস বেশি ছড়ায়। এসময় ভাইরাস- ব্যাকটেরিয়াসহ ক্ষতিকারক শক্তিগুলোর ক্ষমতা বেড়ে যায়। এমন একটি টুইট করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

সেই টুইট নিয়ে রাজ্যের বিতর্ক হয়ে গেল। বাধ্য হয়ে টুইটটি মুছে দিলেন বিগ বি।

মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন করা হয়েছে ভারতজুড়ে। রোববার দেশটিতে পালন করা হয় ‘জনতা কারফিউ’।

তবু তার মাঝে জরুরি পরিষেবা দিচ্ছেন অনেকেই। তাদের জন্য পাঁচ মিনিট হাততালি দেওয়ার কথা বলেন নরেন্দ্র মোদি। ভিকি কৌশল, শাহরুখ খানদের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যায় ছাদে উঠে হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে। সঙ্গে ছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাইও।

জরুরি পরিষেবাপ্রদানকারীদের ধন্যবাদ জানানোর পর অমিতাভ একটি টুইট করেন। তিনি লেখেন, অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যাকটেরিয়াসহ ক্ষতিকারক শক্তিগুলোর ক্ষমতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর, ঘণ্টা কিংবা হাততালি ওই সব ব্যাকটেরিয়া, জীবাণুর ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করে।

এই টুইটের পর অনেকে প্রশ্ন তোলেন অমিতাভ বচ্চন কীভাবে এ ধরনের টুইট করতে পারেন! নেটিজেনদের একাংশের ক্রমাগত সমালোচনার জেরে শেষ পর্যন্ত নিজের টুইট ডিলিট করেন অমিতাভ বচ্চন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫